মেহেরপুরে সাবেক চেয়ারম্যান আবু বাক্কার বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

হিরক খাঁন, মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বাক্কার বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী আজ পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে তাঁর নিজ গ্রামে অবস্থিত স্থানীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি আমদহ ইউনিয়ন মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আবু বাক্কার বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন এবং আমদহ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়, যা আজও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া মাহফিলে তাঁর ছেলে বায়েজিদ আহমেদ সুইটসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আবু বাক্কার বিশ্বাস তাঁর সততা, মানবিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে এলাকাবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করেন।

প্রকাশিত : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like