কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, নারী সংগঠন, এনজিও সংগঠন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় নারী অধিকার, নারীর অবদান, কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য, নারীদের সাইবার বুলিং, নারী নির্যাতন, নারীদের হেনস্তা, নারী বৈষম্য সহ বাল্য বিয়ে নিয়ে আলোচনা করেন বক্তারা।

প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like