নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে পঞ্চম শ্রেণীর (১১) এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে রতন মোল্লা (৫৭) নামের প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত রতন মোল্লা উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠী গ্রামের মো. মোজাহার মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কামারকাটি গ্রামের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা নিপা রানী কর অভিযোগ করে বলেন, আমি দুপুরের রান্না করার জন্য পিছনের বারান্দায় ছিলাম। আমার প্রতিবেশী রতন মোল্লা আমার ছোট মেয়েকে ঘরের সামনের বারান্দায় একা পেয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে সজোরে চাপ মারে। আমার মেয়ে ব্যথা পেয়ে ডাক চিৎকার দিলে আমি ওখানে গিয়ে রতন মোল্লাকে দেখতে পাই। আমাকে দেখে রতন মোল্লা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমার স্বামীকে বিষয়টি জানালে আমার মেয়ে সব ঘটনা খুলে বলে। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে আমি তার বিচার চাই।

স্থানীয় ফয়সাল হোসেন বলেন, স্কুলছাত্রীটির বাবার সাথে অভিযুক্ত রতন মোল্লার সাথে ভালো সম্পর্ক ছিল তাই ওই বাড়িতে তিনি প্রায়শই যাতায়াত করত। ওই ইস্কুল ছাত্রীটিকে সামনের বারান্দায় একা পেয়ে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল। মেয়েটির চিৎকার শুনে তার পরিবার ঝাঁপিয়ে পড়ায় কোন অঘটন ঘটাতে পারিনি। রতন মোল্লার এ ধরনের কাজ করা ঠিক হয়নি। তার বিচার হওয়া উচিত।

এ বিষয়ে অভিযুক্ত রতন মোল্লার মুঠোফোন কল দিলেও তিনি রিসিভ করেননি বাড়িতে গেলে সাক্ষাতে তার স্ত্রী সাবিনা বলেন, বিষয়টা আমি শুনেছি। নিজের মেয়ের বয়সী কোন ছাত্রীকে যদি তিনি এ ধরনের কাজ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। ঘটনার সাথে সাথে তিনি বরিশাল তার কোন এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন বলে আমাকে জানিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রকাশিত : সোমবার, ০৯ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy