

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী তালতলা বাজার কমিটির উদ্যােগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, শনিবার তালতলা বাজারে তালতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জমান মানিক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাশেদ জাহান তুষান খান,বাজার ব্যবসায়ী হারুন মিজি, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ খান প্রমুখ।

অনুষ্ঠানে বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মামুন গাজী, সদস্য মফিজ খান, ফারুক খান, কালাম বেপারী, সমির বর্মনসহ বাজার ব্যবসায়ী, সমাজ সেবক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়াত করেন হাফেজ সাকিবুল হাসান।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৈশাদী তালতলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু ইউসুফ।
প্রকাশিত : রোববার, ০৮ মার্চ ২০২৬ খ্রি.
















