

স্বরূপকাঠী প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) পবিত্র ১৯ রমজান বিকাল ৪টায় সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ আহম্মদ সোহেল মনজুর সুমন এমপি।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সকলের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রি.
















