

কুড়িগ্রাম প্রতিনিধি
উৎসব মুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সদস্য সংগ্রহ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস মার্কেটে কুড়িগ্রাম এনসিপির জেলা কার্যালয়ে সদস্য সংগ্রহ সপ্তাহ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, সদর উপজেলা সদস্য সচিব মালেক সরকার সহ উপজেলা ও ইউনিয়ন কমিটির অনান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম দিনেই দুই শতাধিক ফরম পূরণ করা হয়। এই সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।
প্রকাশিত : রোববার, ১৫ মার্চ ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.














