কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মোঃ হেলাল গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: ২৫ মার্চ ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মোঃ হেলালকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।’

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২১ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২২ তারিখ মধ্য রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ফ্লাইওভারের নিচে রেলক্রসিং এ যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাসে থাকা ভিকটিম সোহেল রানা সহ ১২ জন নিহত হয় এবং ২৪ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল রেলক্রসিং এর কর্তব্যরত গেটম্যান রেলক্রসিং এর গেট বন্ধ না করার কারণে উক্ত দূর্ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম সোহেল রানা এর খালা শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-২৩/০৩/২০২৬ ইং, ধারা-৩০৪ক/৩৩৮/৪২৭ পেনাল কোড-১৮৬০।

এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ তারিখ রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত ০১ নং আসামী মোঃ হেলালকে গ্রেপ্তার করে। , সে বুড়িচং উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনাস্থল রেল ক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে থাকা এজাহারনামীয় ১নং আসামী মোঃ হেলাল তার দায়িত্ব অবহেলা করে রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় উল্লেখিত বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে সে উক্ত ঘটনায় নিজের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম রেলওয়ে জেলার লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে ঢাকার কারওয়ান বাজার মিডিয়া সেল থেকে র‍্যাব ব্রিফ করেছে র‌্যাব।

প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy