নেছারাবাদে জ্বালানি তেল ও সড়ক আইনে অভিযানে ৬ জনের জরিমানা

মোঃ মাসুদুল আলম অপু, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন।

অভিযানকালে এক ব্যক্তিকে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন সকল খুচরা বিক্রেতাকে অবিলম্বে বিক্রি বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া সড়ক পরিবহন আইন অমান্য করে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক আরও ৫টি মামলায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। তিনি বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায় জনসাধারণের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy