

হিরক খান :
বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি মো. সাইদুল হাসান খান (কেনেডি) ও সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেনের নেতৃত্বে আয়োজিত সভায় জেলার সকল বিএডিসি বীজ ও সার ডিলাররা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন (রতন), সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ উদ্দিন, গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক মো. শওকত আলী, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সার ডিলার নিয়োগ প্রক্রিয়া ও সার বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও কৃষকবান্ধব করতে নীতিমালা–২০২৫ দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি.

















