মেহেরপুর বারে বিএনপিপন্থী আইনজীবীদের নিরঙ্কুশ জয়

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভার নির্বাচন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) মনোনীত পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

৪ মে ২০২৬ তারিখে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন চলাকালীন আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।

জেলা আইনজীবী সমিতির সদস্যরা জানিয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দীর্ঘদিন ধরে সমিতির স্বার্থরক্ষা, সম্পদ উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। সমিতির পতিত জমিকে কাজে লাগিয়ে বহুতল ভবন নির্মাণ, আইনজীবীদের জন্য নিজস্ব কক্ষ, লাইব্রেরি সমৃদ্ধকরণ এবং কল্যাণ তহবিল বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এই ফোরামের নেতৃত্বে সম্পন্ন হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিচারপ্রার্থীদের আইনি সহায়তা প্রদানসহ কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে সংগঠনটি উল্লেখযোগ্য অবদান রাখে।

এবারের নির্বাচনে বিপরীত প্যানেল না দেওয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬): সভাপতি আসাদুল আযম খোকন (সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পি.পি.) সহ-সভাপতি রফিকুল ইসলাম-১,সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ নাসিম (সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সদস্য আহবায়ক কমিটি, জেলা বিএনপি),যুগ্ম-সম্পাদক মখলেছুর রহমান খান (স্বপন),কোষাধ্যক্ষ সেলিম রেজা গাজী,লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক,সাইদুর রহমান রিপন,সিনিয়র সদস্য নিয়ামুল খান,সদস্য আয়েশা সিদ্দিকা, তারিক আহমেদ (পাভেল)।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত নেতৃত্ব আইনজীবীদের স্বার্থরক্ষা ও সমিতির উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রকাশ: ৬ মে ২০২৬, মঙ্গলবার 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy