মেহেরপুরে স্ত্রীর সামনেই খালাতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

হিরক খান :

স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করল আপন খালাতো ভাই গোলাম হোসেন (৪৫) কে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শেখ পাড়ায় এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহত গোলাম হোসেন পেশায় রিকশাচালক, শেখ পাড়ার রিয়াসিন আলীর ছেলে। হামলাকারী কালু নিহত গোলামের খালাতো ভাই এবং একই এলাকার আকবর আলীর ছেলে।২ দিন আগে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।

নিহত গোলামের স্ত্রী আলিয়া খাতুন জানান, তার স্বামী বাগানে আমগাছে বিষ প্রয়োগ করে সন্ধ্যার পর বাড়ি এসে গোসল করছিল। এ সময় হঠাৎ করে কালু এসে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। গোলামকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত গোলাম এর স্ত্রীঃ আলেয়া খাতুন, ২ মেয়ে গোলাপি, ফাতেমা রয়েছে।

জানা গেছে, আকবরের ছেলে কালুর সাথে প্রতিবেশী রাজুর স্ত্রী বন্যার মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে। গত পরশু রবিবার গোলাম হোসেন তার রিক্সা নিয়ে বাড়িতে প্রবেশ করার সময় বন্যার বাড়ির প্রাচীরে আঘাত লাগে।

এ ঘটনাকে কেন্দ্র করে বন্যা এবং কালু মিলে গোলাম হোসেন কে মারধর করে। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়। এদিকে বিষয়টি মীমাংসা করার পরও মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে কালু ধারালো অস্ত্র নিয়ে গোলামের স্ত্রী আলিয়া খাতুন এর সামনে উপর্যপুরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই কালু এবং বন্যা আত্মগোপন করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনসহ আসামী আটকের প্রক্রিয়া শুরু করা হয়েছে ।

প্রকাশ: ৬ মে ২০২৬, মঙ্গলবার 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy