কুড়িগ্রামে এনসিপি পৌর নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পৌর নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আহবায়ক মোঃ আরিফুজ্জমান সাগর এবং পরিচালনা করেন পৌর কমিটির সদস্য সচিব মোঃ লাভলু হোসেন। এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পাটি এনসিপির কুড়িগ্রাম জেলা আহবায়ক মোঃ মুকুল মিয়া, সদস্য সচিব ও কেন্দ্রীয় সদ্য ঘোষিত কুড়িগ্রাম পৌরসভা মেয়র প্রার্থী মোঃ মাসুম মিয়া সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যেকোন পরাশক্তি ও আধিপত্যবাদের বিপক্ষে কাজ করে যাবে এনসিপি। আর কোন ফ্যাসিবাদি শক্তি যেন এদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকল কর্মীকে চব্বিশের’ চেতনা বুকে ধারণ করে সজাগ থাকতে হবে৷

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy