জামায়াতকে জড়িয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন

হিরক খাঁন

মেহেরপুরের কয়েকটি অনলাইনে জামায়াতে নেতাদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে চলছে বিএডিসি বারাদি সার গুদামের নির্মাণ কাজ শিরোনাম প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে মেহেরপুর সদর উপজেলা জমায়াতে ইসলামী।

শুক্রবার বিকালে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জমায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলাম সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত শনিবার সকালে বিএডিসি বারাদি সার গুদামে মেজের শোলিং ও সীমানা প্রাচীর নির্মাণ কাজী নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের নির্দেশে মেহেরপুর সদর উপজেলা জমায়াতে ইসলামীর সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ জমায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিকাদারের সাথে যোগাযোগ করা হয়। এবং তিনি কোন সদউত্তর দিতে পারেননি।

পরবর্তীতে দায়িত্ব থাকা বিএডিসির উপসহকারী প্রকৌশলী একরামুল হককে ফোনে বিষয়টি জানান। পরে নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নির্মাণ কাজ বন্ধ করে দেন। লিখিত বক্তব্য তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর উদ্দেশ্যপ্রণীতি সংবাদ প্রচার করেছে। যা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি ওই ঘটনা তীব্র প্রতিবাদ জানান।

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy