কুড়িগ্রামে অতিবৃষ্টিতে পানিতে ডোবা কৃষকের পাকা ধান, কেটে দিলেন ভিডিপি সদস্যরা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অতিবৃষ্টিতে বোরো ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে পানিতে তলিয়ে যাওয়া ওই কৃষকের পাকা ধান স্বেচ্ছায় কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।

গতকাল শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অংশ নেন বাহিনীর ২০ সদস্য।

কৃষকরা জানান, কয়েকদিনের টানা ভাার বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে যায়। অনেক ক্ষেত্রেই পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো ধান কাটতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েন।

এমন পরিস্থিতিতে কৃষক রিপন চন্দ্রের প্রায় ১৫ শতক জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা কোমর পানিতে নেমে ধান কেটে সেগুলো নিরাপদে ঘরে তুলে দেন।

এ উদ্যোগে খুশি হয়ে কৃষক রিপন চন্দ্রসহ স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন দুর্দিনে সরকারি বাহিনীর এ ধরনের সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ।

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy