ঔষধ ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যাকাণ্ডে শ্যামনগরে প্রতিবাদ সমাবেশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২১মে) ফারিয়া শ্যামনগর উপজেলার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের চত্তরে খুলনা জেলার কয়রা উপজেলার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও শ্যামনগর উপজেলা ফারিয়ার সাবেক কোষাধ্যক্ষ ভবতোষ কুমার মৃধার নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়া শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জি এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউপির বাসিন্দা গিলাবাড়ী বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ভবতোষ কুমার মৃধার ঘরে সিঁধ কেটে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বক্তারা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রকাশিত : শুক্রবার, ২২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy