মাদকের সাথে জড়িত কেউ গুরুত্বপূর্ণ কমিটিতে থাকতে পারবেনা : মমিনুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর – ৫ আসনের সংসদ সদস্য মো: মমিনুল হক বলেছেন, মাদকের সাথে জড়িত কেউ গুরুত্বপূর্ণ যেমন রাজনৈতিক , সামাজিক ও রাষ্টের গুরুত্ব মবহন করে এমন কমিটিতে থাকতে পারবেনা। যদিও থাকে সেই কমিটি থেকে তাদের কে চিহ্নিত করে বাদ দিতে হবে অথ্যাৎ সামাজিক ও রাজনৈতিক ভাবে তাদেরকে বয়কট করলেই মাদকের সাথে জড়িতরা ধীরে ধীরে নিষ্পেষিত হয়ে যাবে। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ বৃন্দ ও প্রসাশনিক ভাবে এ দায়ীত্ব পালন করতে হবে।

মাদকের সাথে জড়িত কেউ মেয়র, চেয়ারম্যান, কাউন্সিল ও ইউপি সদস্য পদের নির্বাচন করলে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারনা করে তাদেরকে পরাজিত করতে হবে।

তিনি বলেন শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করতে মোবাইল থেকে দুরে রাখতে হবে। এ জন্য হাজীগঞ্জ উপজেলার কোন স্কুল, সাদরাসা, কলেজে শিক্ষার্থী মোবাইল নিয়ে ক্লাসে যেতে পারবেনা। এমনকি শিক্ষকরাও ক্লাসে মোবাইল নিতে পারবেনা।

মমিনুল হক এমপি বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃংখলা সভায় বক্তব্য রাখছিলেন। এসময় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি তানজিনা জাহান, হাজীগঞ্জ থান অফিসার ইন চার্জ আবদুর মান্নান, হাজীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আহমেদ হাছান তানভীর, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বফন ইউসুফ প্রধানীয়া সুমন, গোলাম মোস্তফা মজুমদার, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন বাচ্চু, মফিজুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেনসহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক ও গ্রামআদালত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাদক ও কিশোর গ্যাং দমনে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করার কঠোর সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে উপজেলা উন্নয় সভায় উন্নয়নমূলক নানা প্রকার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রকাশিত : শনি বার, ২৩ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy