বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী সব এমপি প্রতিমন্ত্রীকে ডেকে সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা নিভৃতে স্বাচ্ছন্দ্যে অন্তত উৎসবমুখর পরিবেশে পালনে তাদের সহযোগিতা করার জন্য আমাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশনা দিয়েছেন। সনাতনীদের আনন্দ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহীসহ তিনটি জেলায় সফর করবেন ও কুশল বিনিময় করবেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের নির্দেশনায় পঞ্চগড় জেলায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব নিরাপদ ও আনন্দমুখর করতে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসন এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব উদযাপনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নিজ মন্ত্রীসভার সদস্য, সংসদ সদস্য এবং সর্বস্তরের জনগণকে প্রতিটি এলাকায় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

পঞ্চগড়ের সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আমরা স্থানীয়ভাবে অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করেছি। তারা সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে অবস্থান করবেন। স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন, যাতে পুরো জেলায় একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।‌ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: শুক্র বার, ১৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like