চাঁদপুরে জি এম বাংলা লিমিটেড ও খাদিজা ফাউন্ডেশনের ঈদুউল আযহা ঈদ সামগ্রী বিতরণ।

সজীব খান :

চাঁদপুরে জি এম বাংলা লিমিটেড ও খাদিজা ফাউন্ডেশন এর উদ্যোগে, পবিত্র ঈদউল আযহা উপলক্ষে সকল আগ্রহীদের মাঝে, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, ২৭ মে বুধবার দুপুরে, চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের, কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন, খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম এবং জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মাই টিভির সিনিয়র ক্রাইম রিপোর্টার মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, শাকিলা জাহান সেতু এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

জি এম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেএম মজিবুর রহমান জানান, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই, এই উদ্যোগ। মানুষের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like