শাহতলীতে সম্মিলিত স্বপ্ন ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের, শাহতলীর সম্মিলিত স্বপ্ন সংগঠনের, ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, ২৯ মে রাত খন্দকার বাড়ি ঈদগাহ ময়দানে, সম্মেলিত স্বপ্ন সংগঠনের সভাপতি খন্দকার শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল গাজী সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য, শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এস এম বাকের খন্দকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম খোকন মল্লিক, বিএনপি নেতা মজিবুর রহমান খান, তরুন সমাজ সেবক শাহাদাৎ গাজী, মালেক হোসেন মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বেপারী, উপদেষ্টা জাফর মিজি, নাছির গাজীসহ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতার ছিলেন সংগঠনের সদস্য ফারুক বেপারী, মামুন বেপারী।

সংগঠনের ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে শুক্রবার বিকালে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। জাঁক জমজমকপূর্ণ খেলার নির্ধারিত সময়ে ছয় ছয় গোলেখেলে, খেলা সমঝোতা হলে,খেলা গড়ায় টাইবেকারে। টাইবেকারে অবিবাহিতদের কে হারিয়ে বিবাহিতরা বিজয়ী হয়।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারুক মিজি।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like