গাইবান্ধায় ভাঙন রোধে অনিয়ম: ভেজা বালুর ব্যাগ!

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিলেও ভাঙ্গন রোধের কার্যক্রম নিয়ে চলছে নানা অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দূর্গাপুর গ্রামে দীর্ঘদিন থেকে একটু একটু করে ভাঙ্গন দেখানদিলেও বর্তমানে তা তীব্র আকার ধারণ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙ্গনরোধের বিষয়ে উদাসীন লক্ষ্য করা গেছে।

ভাঙ্গনের স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বালু উত্তোলন করার কথা থাকলেও মানছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান আঃ লতিফ হক্কানী। পলি,মাটি ও বালুর মিশ্রণ,নিম্ন মানের সূতাসহ ভেজা বালু দিয়ে দ্রুত ব্যাগ ভর্তি করতে লক্ষ্য করা যায়। পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে এমন কর্মকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

স্থানীয়রা বলেন, দূরবর্তী স্থান থেকে যদি বালু উত্তোলন না করা হয় তবে পরবর্তীতে ভাঙ্গবে না তার কি গ্যারান্টি আছে বরং সরকারের লক্ষ লক্ষ টাকা গচ্ছা যাবে। উদাসীনতায় কাজ করার জন্য উচ্চ পর্যায়ের তদন্তসহ গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, বিগত দিনগুলোতে কামারজানি, লালচামার,কছিমবাজার এলাকাসহ জেলার বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের কাজ চলমান রয়েছে। সেই কাজগুলো নিয়েও আছে ব্যাপক অভিযোগ।

প্রকাশিত : শনিবার, ০৬ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy