

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বিল্লাল খান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে, গত ৮জুন সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে এ দুর্ঘটনার কবলে পড়েন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জানা যায়, বিল্লাল খান গত ৮জুন পরিষদের কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘোষেরহাটে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরন করেন।
উল্লেখ্য ঘোষেরহাটে একই স্থানে চলতি বছর শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ইন্তেকাল করেন।
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন ২০২৬ খ্রি
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















