কুড়িগ্রামে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় “টেকসই কৃষি ও কৃষক সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে লুমিনাস গ্রুপের আয়োজনে উপজেলার সিংগারডাবড়ীহাট শিশু নিকেতন মাঠে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লুমিনাস ওয়ার্ল্ড এক্সিকিউটিভ ডিরেক্টর সাইদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি নাসিম পারভেজ তারা।

এতে খায়রুল বাবু ও রায়হান রাজুর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, লুমিনাস ওয়ার্ল্ডের পরিচালক আবু ইউসুফ আলী, লুমিনাস এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোনেম, লুমিনাস গ্রুপের কনসালটেন্ট ডক্টর নুর হোসেন, লুমিনাস গ্রুপের ডিরেক্টর এডমিন আনোয়ার হোসেন, লুমিনাস গ্রুপের ডিরেক্টর রুহুল আমীন, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, রাজারহাট থানা সেকেন্ড অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী, লুমিনাস গ্রুপের ডিরেক্টর আর,এম রাসেল, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম প্রমুখ। এতে বিভিন্ন এলাকার কয়েক শত কৃষক অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সচেতন ও দক্ষ করে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বাড়ানো গেলে উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন অর্জন সম্ভব হবে।

সম্মেলনের সমাপনী অধিবেশনে আয়োজকরা কৃষি খাতে গবেষণা, প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকাশিত : বুধবার, ১৭ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy