

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা :
গাইবান্ধা সাদুল্ল্যাপুর উপজেলার দামোদুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামুডাংগা গ্রামের বাঁধের মাথা থেকে ৪৫৪ ফিট চলাচলের এক মাএ রাস্তার কাজ চলমান জার ব্যায় ৩ লক্ষ টাকা সড়ক নির্মাণ কাজে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে ৮নং ওয়ার্ডের মেম্বার আঃ মাজেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে।

এমনকি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কে ২৫ থেকে ৩০% পিসি না দিলে বিল আটকে দেয়।কাজের মান নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণে নির্ধারিত মান অনুযায়ী ইট ব্যবহার না করে ৩ নম্বর নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি হেয়ারিং বন্ডের বেড তৈরী কাজে পর্যাপ্ত রোলার ব্যবহার না করায় প্রয়োজনীয় কম্পেকশন নিশ্চিত হয়নি, যা সড়কের স্থায়িত্বের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, হেয়ারিং বন্ড কাজের রাস্তার বেড তৈরী করার জন্য ৩” বালু ব্যবহার করার নিয়ম থাকলে তা করা হয়নি। এছাড়া রাস্তা দুই সাইড দিয়ে মাটি দেওয়ার কথা তা দেওয়া হয়নি মুষলধারে বৃষ্টি হইলে রাস্তার দুই সাইড ভেঙ্গে যাবে বলে ধারণা করা হচ্ছে। উপরিভাগের ফিনিসিং অত্যন্ত নিম্নমানের হয়েছে। এতে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব অনিয়মের কারণে সড়কের নিরাপত্তা, স্থায়িত্ব ও কাজের গুণগত মান নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সময়ের মধ্যে কাজের মান যাচাই, অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
















