তানিয়া ইশতিয়াককে মেঘালয়ের সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবা, সংস্কৃতি ও নারী উন্নয়নে অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুরের টি আই (অ্যাডমিন) প্রবীর কুমার দাশ, সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পি. এম. বিল্লাল, বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট নুরুল হক কমল, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম. মাসুদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরী এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরে আলম, উপদেষ্টা আশিকুর রহমান খান।

সংবর্ধনা গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি ‘বিজয়ীর সঙ্গে যুক্ত প্রতিটি সহযাত্রীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। মানুষের কল্যাণে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা যে পথচলা শুরু করেছি, এই সম্মাননা সেই দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে সমাজের জন্য কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এমন সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে। যারা সবসময় ‘বিজয়ী’র পাশে থেকে সহযোগিতা ও ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।

প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy