আশিকাটি ইউনিয়ন গ্রাম আদালতের চেয়ারম্যানকে মহিলাদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা

গাজী মোহাম্মদ মহসিন :

চাঁদপুর সদর উপজেলা ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ বিল্লাল হোসেন মাল গ্রাম আদালতের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ফুলেল শুভেচছা জানিয়েছেন ইউনিয়ন মহিলাদলের নেতৃবৃন্দরা।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনার কার্যক্রম শুরু হওয়ার পর চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মাল ফুলেল শুভেচছা জানান আশিকাটি ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রানু, সাধারণ সম্পাদক আজমেরী বেগম, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাজমা বেগম, ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মুন্নী আক্তার, ইউনিয়ন মহিলাদলের সম্মানিত সদস্য রুমা আক্তার, লাকি আক্তার, পপি আক্তার, তানিয়া বেগমসহ মহিলাদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের বকুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলাদলের নেতৃবৃন্দ।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

 

You might like

About the Author: priyoshomoy