কিডনি অসুস্থতা জয় করে বৃত্তি পেল যুগান্তর সাংবাদিকের মেয়ে সাওদা

মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলের মেঝো কন্যা সাওদা বিনতে আবদুল্লাহ প্রাথমিক বৃত্তি পেয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

সাওদা বিনতে আবদুল্লাহ হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার রোল নম্বর-৫০৩৯৩১৩। তিনি সাধারণ বৃত্তিপ্রাপ্ত।

সাওদা আবদুল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি ভালোভাবে পড়ালেখা করে একজন দক্ষ চিকিৎসক হতে পারেন।

বৃত্তিপ্রাপ্ত সাওদার মা আয়শা ছিদ্দিকা জানান, কিডনি জনিত প্রচণ্ড অসুস্থতার মধ্যেও মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাপ্ত ফলাফলে তিনি খুশি। মেয়ের সুস্থতা ও ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ ব্যাপারে হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম জানান, এ বছর স্কুল থেকে ১০ জন বৃত্তি পেয়েছে। অসুস্থতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সাওদা বৃত্তি পাওয়ায় তিনি ও স্কুলের শিক্ষকরা আনন্দিত।

প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy