

মোহাম্মদ রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাজহারুল ইসলামের উপস্থিতিতে হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এগারো টায় ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতি ত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপি আহবায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, মাহবুবুর রহমান, মনিরুল ইসলাম রাজন, ডাঃ তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবীর শিহাব সহ বিভিন্ন স্কুল, কলেজের প্রধান ও সাংবাদিক বৃন্দ।
সংসদ সদস্য বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন অপরাধী যে কোন দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা জহিরুল ইসলাম মবিন হোসেনপুর পৌরসভার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন ও দুর্ঘটনা রোধে অতিবৃষ্টিতে ভেঙ্গে যাওয়া রাস্তা দ্রুত মেরামত এবং মাদক কারবারীদের চিহ্নিত করে গ্রেফতারের অহবান জানান।
সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশিম সবুজ পলাতক ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। সভা শেষে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্রদের মাঝে টিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুলস্যু বিতরণ করা হয়।

















