ময়মনসিংহের ধোবাউড়া থেকে ১৪ বছর বয়সী কিশোর নিখোঁজ, সন্ধান চেয়ে বাবা-মায়ের আকুল আবেদন

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ :

ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা মাহদী হাসান (১৪) গত ১০ জুলাই জুমার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজ মাহদীর পিতা আব্দুল্লাহ ও মাতা হাসিনা বেগম। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জুব্বা ও পায়জামা।

পরিবার জানায়, মাহদীর কোনো মোবাইল ফোন নেই এবং সে পরিবারের কারও মোবাইল নম্বরও জানে না। তার কয়েকজন বন্ধু নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় কাজ করেন। স্থানীয়দের পরামর্শে মাহদীর বাবা-মা মনোহরদীতে এসে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এদিকে ১৩দিন যাবৎ একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। কান্নায় ভেঙে পড়ে তারা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যম এবং দেশের সকল মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি মাহদী হাসানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত এই ০১৮৫২-৮৯২১০৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

প্রকাশিত : বুধবার, ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

.

You might like

About the Author: priyoshomoy