দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল

আনিসুল হক সুমন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

‘‘সবার আগে বাংলাদেশ’’, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কেউ ভুলের উর্দ্ধেনয়, সব কিছু ভুলে গিয়ে সরকারের সকল উন্নয়ন মুলক কাজে সাংবাদিকদের সহায়তা করতে আহবান জানান তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলে, জাতীয় সংসদের ডেপুপি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক প্রশিক্ষণে তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে অনেকেই কুলশীত করতে চাচ্ছে কিন্ত এটা আদৌ ঠিক নয়। আমি আপনাদের অনুরোধ জানাবো, আমার ক্রুটি গুলোও তুলে ধরুন। আমার কাজেও ভুল থাকতে পারে, আপনার সেই ভুলগুলো তুলে ধরলে আমি নিজেকে শোধরাতে পারবো। সাংবাদিকতাকে পুঁজি করে কেউ অপসাংবাদিকতায় জড়িয়ে যাবেন না। আপনারা জাতির বিবেক, আসুন সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলি।

পিআইবি‘র মহাপরিচালক ও অনুষ্ঠানের সভাপ্রধান ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা। তিনি বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, প্রশিক্ষক আলী আকবর, অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিআইবি‘র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশ নেন। আগামী ২৪জুলাই বিকেলে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে।

 প্রকাশিত :বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

.

You might like