

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে মা-দক সেবনের অপরাধে আব্দুস সাতার (৫৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাড়াশ উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে মা-দক সেবনরত অবস্থায় হাতেনাতে আব্দুস সাতারকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। আদালতে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন জানান, “মা-দক সমাজের একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মা-দকের হাত থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। অপরাধী তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে। মা-দকের বিরুদ্ধে তাড়াশ উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।
প্রকাশিত :বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

















