

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
জিয়া সাইভার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল ও ছাত্রদল নেতা জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ গঠন বলেছেন, আমি পৌরবাসীর শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় শুভ পাঠান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জামালপুর পৌরসভার ১২ টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্রিস কালভার্ট সংস্কার, সড়ক বাতিস্থাপন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ, শিক্ষা, সংস্কৃতির উন্নয়ন সাধন তথা মাদক ও সন্ত্রাস মুক্ত জামালপুর পৌরসভা গড়তে বদ্ধপরিকর।আগামীতে জামালপুর পৌরসভাকে একটি আধুনিক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সবার আগে বাংলাদেশ এই শ্লোগানে যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের পাশাপাশি বেকার সমস্যার সমাধান করে, নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাব।
সেই সাথে জামালপুর পৌরসভার পৌর পিতা নয় একজন খাদেম হিসাবে নিজেকে আত্ম উৎসর্গ করে পৌরবাসীর সার্বিক সহযোগিতা করে সকলের মতামতের ভিত্তিতে একটি আধুনিক সমৃদ্ধশালী জামালপুর পৌরসভা গঠনে সচেষ্ট ভূমিকা রাখব।
পারিবারিকভাবে স্বাবলম্বী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের একদম সন্তান হিসাবে এম শুভ পাঠান আগামী পৌরসভা নির্বাচনে পৌরবাসীর সকলে এখ সমর্থন দোয়া কামনা করেছেন।
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

















