চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ

চাঁদপুরের শাহরাস্তিতে অনলাইন জুয়া খেলার সময় ৩ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি)’র তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স রোববার (১৬ আগস্ট) রাতে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালায়।

ওই সময় শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর সাইবার অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে নাহিদুল ইসলাম (২০), শামীম (৩০) ও পারভেজ হোসেন শুভকে (২০) আটক করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত যুবকরা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলছিলেন। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। আটকের পর তিন আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy