৩০ যুব সদস্য নিয়ে চাঁদপুর রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটে ৩০ জন যুব সদস্যের অংশগ্রহণে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী এডহক কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, সদস্য সাংবাদিক সোহেল রুশদী,সদস্য ডা. মোহাম্মদ জাহাঙ্গীর খান ও সদস্য . রিয়াজুর রহমান রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো: নুরুল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য মো. আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ ইউনিটের অন্যান্য যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

প্রশিক্ষণের মাধ্যমে যুব রেডক্রিসেন্ট সদস্যদের প্রাথমিক চিকিৎসা, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া প্রদান এবং মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে আরও দক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

মানবতার সেবায় দক্ষতা অর্জন এবং দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চাঁদপুর ইউনিটের এ প্রশিক্ষণ কার্যক্রমকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy