

কুড়িগ্রাম প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল সহ সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, সাম্য, সম্প্রীতি ও শান্তির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা সম্ভব।
সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানসমূহ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬















