

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে সিআরএ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালাটির আয়োজন করে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসুচি।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে বিদ্যমান দুর্যোগ ঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও এলাকার সমস্যা চিহ্নিতকরণ এবং এসব ঝুঁকি মোকাবিলায় গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর, ইউপি সদস্য রহিম উদ্দিন হায়দার রিপন, মাহাবুব রহমান, শিক্ষক লুৎফর ও ব্রাকের আঞ্চলিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি আঞ্চলিক ব্যাপস্থাপক রেদওয়ানুজ্জামান চৌধুরী প্রমুখ।
সভায় অংশগ্রহণকারী ইউনিয়ন পর্যায়ে সিআর এ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। এর পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনগণের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

















