

মো: মহিউদ্দিন :
চাঁদপুর সদর উপজেলার মাদ্রাসাগুলোর প্রধান ও গণিত, ইংরেজি, আরবি বিষয়ের শিক্ষকদের নিয়ে দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৭ সালের ফলাফল উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ক মতবিনিময় সভা আহমদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে বৃহস্পতিবার (২৭ আগস্ট/৩০২৬(খ্রী:)অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মজুমদার -এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ মানিক।

সভায় প্রধান আলোচক মাদ্রাসা প্রধানগনকে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সময় ও রুটিং মোতাবেক শ্রেণী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। তিনি ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধানের উপর গুরুত্ব আরোপ করেন।
শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত ও শিক্ষার্থীদের মাদ্রাসামুখী করার জন্য হোম ভিজিট করার পরামর্শ দেন। ফেলকরা শিক্ষার্থীদের কোনভাবেই পরের ক্লাসে প্রমোশন না দেয়ার নির্দেশনা দেন।
দুর্বল শিক্ষার্থীদের গণিত ইংরেজি ও আরবি বিষয়ের জন্য বিশেষ ক্লাসের ব্যাবস্থা করার কথা বলেন। শিক্ষকদের সময়মত উপস্থিতি ও প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়ার জন্য বলেন ।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জামিউল হিকমা বলেন,কম গুরুত্বপূর্ণ কাজে প্রধানদের বাইরে না যাওয়ার পরামর্শ দেন। এতে শিক্ষা পরিবেশ ও কার্যক্রম ভালো থাকবে বলে উল্লেখ করেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
















