ফরিদগঞ্জে ১০ আসামী গ্রেফতার

ফরিদগঞ্জ সংবাদদাতা :

ফরিদগঞ্জ থানা পুলিশ সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত ৬, ওয়ারেন্ড ভূক্ত ৩ ও চোর সন্দেহে ১ জনসহ ১০ আসামী গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এ এস আই মো: বেলায়েত হোসেন। এরা হচ্ছে, হাবিবুর রহমান, হাসান আলী, আব্দুল খালেক, ইয়াছিন, হৃদয়, আবির, সাইদুল ইসলাম, মনোয়ারা বেগম, শামীম ও মো: লিটন।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ এরশাদ উল্লাহ জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাছাড়া নিয়মিত থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

You might like