শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলার শাহতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম বাকের খন্দকার।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারকে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী স্মারক ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষক প্রতিনিধি ইবনে মাসুদ এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল।

সভাপতি মনোনীত হওয়ায় এস এম বাকের খন্দকার চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকাবাসীসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রকাশিত :  ‍শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

You might like