

জহিরুল ইসলাম জয় :
চাঁদপুর জেলার অন্যতম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে নব-নির্বাচিত কার্যকরি পরিষদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিরাচরিত নিয়ম ও ঐতিহ্যের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের ৩০ জন সদস্য শপথ করেন। শপথ বাক্য পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. ইবনে আল জায়েদ হোসেন।

সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ গোলামুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. তানভীর হোসাইন ও গীতা থেকে পাঠ করেন, তুলসি রানী পাল।
সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবুর উপস্থাপনায় শপথ অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি উমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মহসীন মিয়াজী, প্রচার সম্পাদক আরমান তালুকদার হৃদয়, শিল্প সম্পাদক হাফেজ তানভীর হোসাইন, বানিজ্য সম্পাদক আশ্রাফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব উপস্থিত ছিলেন।
এছাড়া সমিতির ১নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন, কাজী তাফাজ্জল হোসেন ও মনির হোসেন, ২নং ওয়ার্ড কমিশনার শাহাদাত হোসেন মিশু ও মনির হোসেন সাগর, ৩নং ওয়ার্ড কমিশনার আমির হোসেন, জসিম খাঁন ও মহিউদ্দিন মাইনু, ৪নং ওয়ার্ড আব্দুর রহিম ও খোরশেদ আলম, ৫নং ওয়ার্ড কমিশনার মো. মিজানুর রহমান ও জাকির হোসাইন, ৬নং ওয়ার্ড কমিশনার লিপন পোদ্দার ও আবু ছালে সবুজ, ৭নং ওয়ার্ড কমিশনার আল আমিন, হাছান ও আবদুল্লাহ্, ৮নং ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম ও মাসুদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট, শনিবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন (ভোট গ্রহণ) অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ৩৭ জন এবং ৮টি ওয়ার্ডে ১৯ জন কমিশনারের বিপরীতে ৩৬ জন প্রার্থী প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণ করেন। এর মধ্যে নির্বাচিত ৩০ জনের মধ্যে সম্পাদকীয় ও ওয়ার্ড কমিশনার পদে ২৭ জন প্রার্থী ভোটে এবং ১নং ওয়ার্ডের তিনজন কমিশনার প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬














