

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা কবির চোকদার স্বচ্ছতা ও জবাব দিহিতার লক্ষ্য নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চান। রাজরাজেশ্বর ইউনিয়নকে পরিচ্ছন্ন এবং জনবন্ধব ইউনিয়নে রূপান্তর করতে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনা রয়েছেন কবির চোকদার। এলাকার মানুষের পাশে থেকে সুখে-দুঃখে সহযোগিতা করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার একজন উপযুক্ত ব্যক্তির নাম হচ্ছে কবির চোরদার, রাজরাজেশ্বর ক্লিন ইমেজের একজন জনবান্ধব নেতা হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন কবির চোকদার, জনকন্যার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কবির চোকদার ছাত্রজীবন থেকেই জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। বর্তমানে রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
কবির চোকদার বলেন, “রাজনীতি মানে মানুষের সেবা করা। রাজরাজেশ্বর ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আরও বলেন, “রাজরাজেশ্বর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে মানুষের পাশে থাকাই আমার লক্ষ্য।”
স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন কবির চোকদার। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন, রাজনৈতিক নেতৃত্বে দক্ষতা, দলীয় নির্দেশনা মেনে চলা এবং বিএনপির হাইকমান্ডের সকল নির্দেশনা বাস্তবায়নে রাজপথে থেকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন কবির চোকদার।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ও সাংগঠনিক অবদান বিবেচনা করে চাঁদপুরের মাটি ও মানুষের নেতা, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬














