

মো এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে চাকরি জীবনের শেষদিনে এক প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। মঙ্গলবার গতকাল পঞ্চগড়ের বোদা উপজেলার ২৬ নং কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোছাদ্দেকুর রহমানকে এভাবে বিদায় জানাতে দেখা যায়।খোঁজ নিয়ে জানা গেছে, মোঃ মোছাদ্দেকুর রহমানের ৩৩ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবস। তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

আলোচনা সভা ও সম্মাননা দেওয়া শেষে প্রিয় শিক্ষককে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত গাড়িতে। গাড়ির আগে পিছে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।গাড়িতে ওঠার সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন মোঃ মোছাদ্দেকুর রহমান।
বিদায়কালে প্রধান শিক্ষক মোঃ মোছাদ্দেকুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি বিদায় নিচ্ছি কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গন বলেন, ‘বিদায় বড় কষ্টের তবুও মানতে হবে। আমাদেরও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্মরণে রাখতেই এমন ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন।’এ বিষয়ে বোদা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম প্রধান অথিতির বক্তব্যে বলেন, একজন শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান, তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। মোঃ মোছাদ্দেকুর রহমান নন, প্রতিটি শিক্ষকের বিদায় এমনই হওয়া উচিত। এ সময় বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আজমল আজাদের সভাপতিত্বে ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রর, ইন্সট্রাক্টর, এ. কে. এমন সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন, বিএনপির সভাপতি , মো: ফজলার রহমান ,সাধারণ সম্পাদক, মো: আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মো: আব্দুল মোমিন, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাহমুদুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














