

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি :
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি ঈশ^র.পুর্ন.জয় উচ্চবিদ্যালয়টি ১৯১৮ সালে স্থাপিত হলেও এই ঐতিহ্যবাহি বিদ্যাপীট সরকারি করণের কেউ চিন্তা করেনি। বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করছে।

তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণের জন্য ইতিমধ্যে কাগজপত্র সংশ্লিষ্ঠ মন্ত্রালয়ে পাঠানো হয়েছে এবং সরকারী নীতিমালা মোতাবেক সরকারী করণ হবে বলে আশা রয়েছে। তিনি গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল হক মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারসহ বিএনপি নেতৃবর্গ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।








