

মালিকুজ্জামান কাকা :
এস আই মফিজুল ইসলাম তুমি ধার্মিক
পুলিশ বাঙালি সৈনিক যথাযথ মানবিক
আজ উপহার তাই মহান আর কাব্যিক।
গরিবের বন্ধু এবার সেরা তাই যে সালাম
তোমার জন্য রাখা রস আম কাঁঠাল জাম
প্রশাসনে আজ উজ্জ্বল তোমার দীপ্ত নাম
শুভেচ্ছা ওহে নাগরিক দীপ্ত সাহসী সেরা
যশোর ও বাংলায় জনতায় দিচ্ছে হু নাড়া
হয়তো দুর্নাম আমাদের খানিক ঘাড়ত্যাড়া
যথাযথ মানুষের কর্তায় পুরস্কার বটে সাড়া
সত্যবাদী ওদের কাছে যথা তুমি জনতার
তোমার কর্তব্য স্পষ্ট দেশবাসীর শুভ্র স্বর
হ্যা সাধারণ জনতা কেউ নয় তোমার পর।

ভেবোনা ওহে আমাদের কখনো স্বার্থ চর
খুশি বড্ড সাথে আছি জনতা আপামর
সুবাতাস বয়ে যায় জাগ্রত তোমার অর্জন
বঙ্গে নিশ্চয় সেরা সুন্দরবন ব্যাঘ্র গর্জন।
ভালোবাসা ওহে সরকারি কর্তা সমর্পণ
যেথা থাকো তুমি বলছি জনতার সমর্থন।
ইজিবাইক ভ্যান রিক্সচালক আজ খুশি
কামনা যথা দুর্বত্ত গ্রেফতার আরো বেশি
কর্মী গরীব সাধু ওদের মুখে তৃপ্তির হাসি
কিছু মানুষ গালি দিয়ে বলে মোদের চাষী
এমন হবেই বদের হতে পারে কাশাকাশি
আমরা কম বুদ্ধির মানুষ মাটি মাখামাখি
তোমার প্রতি ভালোবাসায় ফুল গো রাখি
ওহে দায়িত্বশীল কর্তব্য পরায়ন সু সাথী
সুবিধা বঞ্চিত শ্রমিক চাকুরে সুধী তাঁতি
ঐ দেখো আলোক বর্তিকা, জ্বালায় বাতি
পুরস্কার উদ্দীপ্ত মানুষ বোধ তোমায় প্রীতি
তুমি প্রশাসন যেথা কর্মকর্তা নিশ্চয় কৃতি
তোমার ঐ ধারায় দেশ মানব রক্ষা কবচ
আমরাও মানবিক বদান্যতায় বেশ সহজ।
সদা তরতাজা উৎফুল্ল কখনোই না বাসি
বদ শয়তান অভিযানে ওদের ভয় রাশি
সাধু পুরস্কার অর্জন তোমার বাজায় বাঁশি
বাংলা জুড়ে মানুষ তোমায় যে ভালোবাসি।
যশোরের সাবেক ডিবি কর্মকর্তা ও বর্তমানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত এসআই মফিজুল ইসলাম কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছেন। আগস্ট ২০২৬ মাসে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার, দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধার এবং অপহৃত তিন ভিকটিমকে দ্রুত উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে আর্থিক পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা শেষে আগস্ট মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য মোট ১৪ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসআই মফিজুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন ।
জানা যায়, এসআই মফিজুল ইসলাম ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে জড়িত আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ ও টাকা উদ্ধার এবং বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্র উদ্ধারে ভূমিকা রাখেন। এছাড়া কোর্ট থেকে অপহৃত তিন ভিকটিমকে সোনারগাঁওয়ের মেঘনা নদী এলাকা থেকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এর আগে বুধবার সকালে পুলিশ লাইন্স প্যারেড মাঠে আয়োজিত অনুষ্ঠানে সালামি গ্রহণ করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। পরে মাসিক কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে আগস্ট মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় ১৪ জন পুলিশ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
তিনি যশোরে থাকাকালীন সময়ে একের পর এক ক্লুলেস হত্যা মামলাসহ বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটন করে আলোচনায় উঠে আসেন। এ জন্য তিনি একাধিকবার জেলা ও খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন।
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














