সান্তাহারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

সারাদেশে কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বুধবার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর আহবানে ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, যুগ্ম আহবায়ক ফেরদৌস মাহমুদ, সৌরভ কর্মকার, মাহমুদুল আলম, শাহাজাহান আলম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, সাবেক ছাত্র দলের সাংগঠনিক রবিনসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy