

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে টানা ৪৮ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর মোট সিজার মূল্য ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














