

সজীব হাসান, (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা হলরুমে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনসার ভিডিপি অফিসার ফারজানা আক্তার সুমী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কর্মকার,সদস্য সচিব অভিলাশ বর্মন,পুজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র,শ্যামল পাল,রাজ কুমার সাহা মিন্টু,কানাই প্রামানিক,নিপেন সরকার প্রমুখ।
এবার উপজেলায় মোট ৬৯ টি মন্ডবে দুর্গা পুজার প্রস্তুতি চলছে। সভায় আদমদীঘি উপজলায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পুজা নির্বিগ্নে শান্তিপূর্ণ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.














