

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ বিআরডিবি মাঠে সোমবার (২৩ নভেম্বর/২০২৬ইং বিকেল ৪ টায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি দেশব্যাপী চলমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসংযোগ, হত্যার প্রতিবাদে এ সমাবেশ শরীফ মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মোতাহার হোসেন পাটওয়ারী, মোঃ মুজিবুর রহমান দুলাল, মোঃ মঞ্জিল হোসেন, ডাক্তার আবুল কালাম আজাদ ,আমানত গাজী, সাহাবুদ্দিন বাবুল প্রমুখ।

এ সময় সংসদ সদস্য মোঃ আব্দুল হান্নান বলেন, “দেশে অগ্নিসংযোগ, সহিংসতা আর হত্যাকাণ্ড দিয়ে কোনো রাজনীতি চলতে পারে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করে কেউ পার পাবে না।”
তিনি বলেন, “আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই। ফরিদগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এখানে সন্ত্রাস, চাঁদাবাজি আর ভয়ের রাজনীতির কোনো জায়গা নেই।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, যারাই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আর দলীয় নেতাকর্মীদের বলবো, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করবো।”
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ খ্রি.














