পঞ্চগড়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন নতুন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ

মো. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ প্রদান করা হয়।

পরদিন মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং আজ বুধবার থেকে পুরোদমে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন। রাজনীতিতে তাকে একজন ‌‘ঠান্ডা মাথার রাজনীতিবিদ’ হিসেবে গণ্য করা হয়। তার রাজনৈতিক জীবনের সূচনা নব্বইয়ের দশকের গণ-আন্দোলনের মধ্য দিয়ে; তিনি এম আর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

পরবর্তীতে তিনি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং এর পর জেলা বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি সাবেক স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের এপিএস এবং একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এরশাদে বিরোধী আন্দোলনে তাকে পুলিশ গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাভোগের পর এরশাদের পতন হলে তিনি ১৯৯০ সালের ৬ ডিসেম্বর মুক্তিপান। রাজনীতিতে ব্যক্তিত্ব, আত্মসম্মান ও আস্থাকে যাঁরা মূল্য দেন, তাঁদের কাছে তিনি একটি অনুকরণীয় উদাহরণ। তিনি একজন পরীক্ষিত মানুষ, আস্থাভাজন মানুষ, অমূল্য এক রাজনৈতিক সম্পদ। ব্যারিস্টার পরিবারের দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি একজন অকুতোভয় ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নেতা কর্মীরা জিানান, এই দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অর্জন আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বেরও। উল্লেখ্য, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম মৃত্যুবরণ করার পর পদটি শূন্য হওয়ায় সেখানে এম এ মজিদকে নিয়োগ প্রদান করা হয়।

বুধবার দিন ভর অফিসে গিয়ে জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাব ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি পঞ্চগড় জেলা পরিষদের নতুন প্রশাসক এম এ মজিদকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রকাশিত :  ‍বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

You might like