কৃষি ব্যাংক বাবুরহাট শাখায় গত অর্থবছরে খেলাপি ঋণ আদায় ৩ কোটি ৮ লাখ টাকা

সজীব খান :

চাঁদপুর পৌরসভার বাবুরহাটস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় গত অর্থবছরে ৩ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খেলাপি ঋণ আদায় এবং ঋণগ্রহীতাদের ঋণসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত ঋণমুক্তির কার্যক্রমের আওতায় এ শাখায় এ পর্যন্ত ৩৫০ জনেরও বেশি ঋণগ্রহীতার ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি গরিব, অসহায় ও মৃত ঋণগ্রহীতাদের ঋণসংক্রান্ত সুদ মওকুফের প্রক্রিয়াও চলমান রয়েছে। দীর্ঘদিনের খেলাপি ঋণ আদায় ও ঋণ মওকুফের এসব কার্যক্রমের ফলে শাখাটির আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক বাবুরহাট শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিনের অলাভজনক অবস্থান থেকে বাবুরহাট শাখাটি বর্তমানে লাভজনক শাখায় রূপান্তরিত হয়েছে। খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে অগ্রগতি হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের নির্দেশনা অনুযায়ী খেলাপি ঋণ আদায়ের যাবতীয় কার্যক্রম পালন করা হচ্ছে। ঋণগ্রহীতাদের সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় এ অগ্রগতি সম্ভব হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে বাবুরহাট শাখার কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি অব্যাহত থাকবে।

২০২৫ সাল পর্যন্ত বাবুরহাট কৃষি ব্যাংক শাখা খেলাফি ঋনের পরিমাণ ছিল ১১ কোটি পঁচিশ লাখ টাকা যা সকলের সার্বিক সহযোগিতায় খেলাপি ঋণ আদায়ের পর বর্তমানে ৮ কোটি ৫০ খেলাফিঋন রয়েছে, উক্ত খেলাফি ঋন আদায় সরকারের নীতিমালা অনুযায়ী চলমান রয়েছে। অবশিষ্ট খেলাপি ঋন আদায়ের ঋণ গ্রহিতাসহ এলাকাবাসীর সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রকাশিত :  ‍শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

You might like