
সজীব খাান :
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার চাঁদখার বাজারের পাশে এবং চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, সাধারণ সম্পাদক কাজী আশরাফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ইয়াছিন ফরহাদ রাসেল, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান বারী, সিনিয়ন সহ-সভাপতি মোস্তফা আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ মিজি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বকুল সরকার, যুগ্ম আহ্বায়ক হারুন মাল, ছাত্রদলের সভাপতি হৃদয় মাল, সাধারণ সম্পাদক মেহেদী, সাংগঠনিক সম্পাদক রাসেলসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রকাশিত : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬








